Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

আবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৫২৫ Time View

আবার বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক। 

বুধবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় মাস্ক তাকে টপকে গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ এ মুহূর্তে প্রায় ১৯২ বিলিয়ন ডলার। জানুয়ারির পর থেকে টেসলার মূল্যবৃদ্ধির কারণে মাস্কের সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার। অন্যদিকে জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন বার্নার্ড আর্নল্ট। দ্বিতীয় স্থানে থাকা এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার। 

গত বছরের তুলনায় এ বছর এলভিএমএইচের শেয়ারের দাম বেড়েছে ১৯ দশমিক ৭ শতাংশ। একই সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৬৫ দশমিক ৬ শতাংশ। তাই মাস্কের মোট সম্পত্তিতে বড় লাফ দিয়েছে। 

ডিসেম্বরে মাস্ককে পেছনে ফেলে শীর্ষ ধনীর খেতাব জেতেন ৭৪ বছর বয়সি আর্নল্ট। এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্টের পরে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস ও বিল গেটস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। আর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদ ১২৬ বিলিয়ন ডলার। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩