Dhaka ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

ইরানের হাতে জব্দ অস্ত্রবাহী জাহাজ, হরমুজে উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১১৮ Time View

ডেস্ক রিপোর্ট: ওমান উপসাগরে ‘ফ্লোটিং আর্মারি’ বা ভাসমান অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হন্ডুরাসের পতাকাবাহী জাহাজ ‘হুই চুয়ান’ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড। যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নেওয়া হচ্ছে।

বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে, জাহাজটি সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে অবস্থান করছিল। জলদস্যু দমনে ব্যবহৃত নিরাপত্তা সংস্থাগুলোর অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণে এ ধরনের জাহাজ ব্যবহার করা হয়। তবে এতে কী পরিমাণ অস্ত্র ছিল, তা জানা যায়নি।

এদিকে বুধবার ওমান উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজ ‘হাজি আলি’ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ভারত জানিয়েছে, জাহাজের ১৪ ভারতীয় ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে ওমানি কোস্ট গার্ড। হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে নয়াদিল্লি।

অন্যদিকে, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বেইজিংয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টে শি চিনফিং। বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এর সামরিকীকরণ ঠেকানোর বিষয়ে দুই পক্ষ গুরুত্বারোপ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র!

ইরানের হাতে জব্দ অস্ত্রবাহী জাহাজ, হরমুজে উত্তেজনা

Update Time : ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬