
স্টাফ রিপোর্টার: গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ১০০ তম শাখা উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ সেবা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এই শাখার কার্যক্রম শুরু হলো।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজারে আনুষ্ঠানিকভাবে এই শততম শাখার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর হেড অব মাইক্রোফাইন্যান্স মো. খাইরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নূর ইসলাম ও সমাজসেবক মো. খাইরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ উন্নয়ন কেন্দ্র দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রশংসনীয় কাজ করে আসছে। নতুন এই শাখা চালুর ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ সহজেই সংস্থার বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিক্ষক, কৃষক, ইমাম ও গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মনুষ অংশগ্রহণ করেন।

Reporter Name 



















