
স্টাফ রিপোর্টার: সুরবানী সংসদ গাইবান্ধার প্রয়াত সভাপতি ছড়াকার, সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সুরবানী সংসদ’র আয়োজনে শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কে. এম রেজাউল হক। শুরুতেই প্রয়াত আবু জাফর সাবু সহ সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে কিছুক্ষন নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে কাচারীবাজার মসজিদের হাফেজ মওলানা রাকিব হাসান দোয়া পরিচালনা করেন।
পরে আবু জাফর সাবুর বর্ণাঢ্য কর্ম জীবন, ব্যক্তি জীবন স্মরণ করে কথা বলেন প্রয়াত আবু জাফর সাবুর সহধর্মিনী শেফা বেগম, সুরবানী সংসদ’র সভাপতি অমিতাভ দাশ হিমুন, তাজুল ইসলাম সাকা, আরিফুল ইসলাম বাবু, কামরুজ্জামান চান। অন্যদের মধ্যে কথা বলেন কবি ইসলাম রফিক, কবি মানিক বাহার, কবি মাহফুজ ফারুক ও জোবায়ের হোসেন।

Reporter Name 















