Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টঃ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।
জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি জাহান সিদ্দিকা, অধ্যাপক নাসবরিন সুলতানা রেখা প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী এবং গ্রন্থাগার ব্যবহারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বই পড়ার গুরুত্ব এবং ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থার প্রসার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, ‘গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভান্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

Update Time : ০৮:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫