Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। দীর্ঘ সময় ধরে চলা এই টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল ম্যাচটি দেখতে এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৩ জুলাই) ​ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গাইবান্ধা জেলা দল ১-০ গোলে গোবিন্দগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার কামরুল হাসান সেলিম। বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু।

​বক্তারা বলেন, গ্রামীণ জনপদে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে জিইউকে-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

​উল্লেখ্য, রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৮টি শীর্ষ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং গণ উন্নয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশন যৌথভাবে টুর্নামেন্টে এর আয়োজন করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ

Update Time : ১০:০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬