Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্থানীয় পৌর পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি ও জুলাই যোদ্ধা সংসদ।

‎পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল করিম এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম , শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা মো. জাভেদ হোসেন ও এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি মনি প্রমুখ।

সংসদ সদস্য মো. আব্দুল করিম বলেন, রক্তে লেখা ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের অদম্য সাহস, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গভীর তাৎপর্য বহন করে। তিনি মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়।‎

জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় ৬ শহিদের কবর দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে এগুলো জুলাই শহীদদের কবর। যারা কবর সংস্কারের কথা বলে তালবাহানা করেছে তাদের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন

Update Time : ০২:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬