
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধায় পুলিশ কর্মকর্তাদের জন্য মানসিক স্বাস্থ্য ও মনঃসামাজিক প্রাথমিক সহায়তা শীর্ষক দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ জেলা পুলিশের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএফপিএ-এর সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএ প্রতিনিধি ডা. শাহীন আখতার।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, বলেন, পুলিশ সদস্যদের পেশাগত কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের মানসিক চাপ ব্যবস্থাপনা এবং সেবাগ্রহীতাদের মনঃসামাজিক প্রাথমিক সহায়তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Reporter Name 










