Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

গোবিন্দগঞ্জে কিশোর সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১১০ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)কে অপহরণের পর হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের মাঝ দিয়ে চলে যাওয়া ঢাকা-রংপুর মহাসড়ক এক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন স্কুল শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ। এ সময় তারা চিহ্নিত অপহরণ ও হত্যাকারীদের বিচার চেয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
অবরোধের কারণে ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়কের উভয় পার্শ্বে শত শত গাড়ি আটকা পড়ে।
বেলা একটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে দ্রুত ন্যায্য বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে স্কুলছাত্র সাব্বিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।
সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সে স্থানীয় বিশুবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর চারজনকে আটক করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

গোবিন্দগঞ্জে কিশোর সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

Update Time : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫