Dhaka ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২৫৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপু ইউনিয়নের ব্রিজ বাজার (ত্রিমোহনী) গ্রামে বুধবার দিবাগত রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছালজার ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছালজার ব্যাপারি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ বৃহ¯পতিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ফারুক হোসেনের সাথে ছালজার ব্যাপারির মোবাইল ফোন নিয়ে দীর্ঘদিন পূর্বে মারপিটের ঘটনায় একটি মামলা হয়। এরই জের ধরে ছালজার ব্যাপারিকে একা পেয়ে ফারুক হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এসময় ব্রিজ বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ছালজার মারা যান।
নিহতের স্বজন আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাসতে ছালজার ব্যাপারি সন্ধ্যার পর পাড়সোনাইডাঙা ব্রিজ বাজার এলাকায় যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে পাড়সোনাইডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো ছুরি হাতে ছালজার ব্যাপারিকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালজার ব্যাপারি মারা যান।
গোবিনাদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

Update Time : ০৮:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫