Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত, আহত-২

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৪১ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যান চালক খাজা মিয়া (৫০) নিহত এবং ওই অটোভ্যানের ২ যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের আব্দুর রহিম ফটুর ছেলে।

শুক্রবার (২৪ জুলাই)  দিবাগত রাতে খাজা মিয়া তার অটোভ্যানে করে কয়েকজন যাত্রী নিয়ে বালুয়া বাজার থেকে নাকাইহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুমার ঘর নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাহন পিছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে মহাসড়কের পাশ্বে পড়ে দূর্ঘটনায় পড়ে।

দূর্ঘটনায় অটো চালক খাজা মিয়া ঘটনাস্থলেই নিহত এবং অটোর ২ যাত্রী আহত হয়। দূর্ঘটনার পরপরই ঘাতক বাহনটি সেখান থেকে পালিয়ে যায়। এ সময় হৈ-চৈ শুনে আশপাশের লোকজন সেখানে এসে হতাহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের মৃত খাদেম হোসেনের ছেলে আবু সাঈদের(৩৮) অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দূর্ঘটনায় অটোভ্যান চালক খাজা মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস.এম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাহনটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউ.ডি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত, আহত-২

Update Time : ০৪:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬