Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

চারদিন ব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬১ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে চারদিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পুরীতে থাকছে বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও স্কাউটিংভিত্তিক কার্যক্রম।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন, স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সাবেক সম্পাদক ও কমিশনার শাহজাহান মিঞা এবং অনুষ্ঠান পরিচালনা করেন লিডার ট্রেইনার জিন্নাতুল ফেরদৌসী।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের এমন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
চারদিনব্যাপী এ ক্যাম্পুরীতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নিয়েছেন। ক্যাম্প চলাকালে নির্ধারিত ভেন্যুতেই ক্ষুদে স্কাউটরা অবস্থান করবেন। সেখানে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশে নানা আয়োজন থাকবে।
আয়োজকরা জানান, বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি কাব স্কাউটদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দলগতভাবে কাজ করা এবং দায়িত্বশীলতার শিক্ষা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ক্যাম্পুরীর বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে ক্ষুদে স্কাউটরা আনন্দের সঙ্গে নতুন কিছু শেখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা অর্জনের সুযোগ পাবে।
আগামী ৭ অক্টোবর এ ক্যাম্পুরীর সমাপ্তি হবে। চারদিনের এ আয়োজনে ক্ষুদে স্কাউটদের অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

চারদিন ব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

Update Time : ১০:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬