Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

দিনাজপুর সীমান্তে ৪ জনাে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৭১ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কড়া বাধায় এক নারীসহ ৪ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় (জিরো পয়েন্ট) অবস্থান করছেন।

​এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।

​বিজিবি সূত্র জানায়, আজ শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারী ও এক প্রতিবন্ধী পুরুষসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা প্রদান করেন। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

​আটকে পড়া ৪ জনই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। তারা হলেন—খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।

​বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে এই ৪ বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং সেখানে দুই মাস কারাবরণ করেন। কারাভোগ শেষে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

​ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আটক বাংলাদেশিদের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

দিনাজপুর সীমান্তে ৪ জনাে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

Update Time : ১০:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬