Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কবার্তা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৩৪ Time View

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে আবারও কালবৈশাখীর হানা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগেই বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বা তারও বেশি গতিতে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও।

এদিকে দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে আপাতত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৩-৪ দিন এই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা চলতে পারে। তবে ৫ মে থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।
অপ্রয়োজনে বাইরে বের না হওয়া ও বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলতে বলেছেন আবহাওয়াবিদরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কবার্তা

Update Time : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬