
দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৬০৪, ১৮ ক্যারেট ৩ লাখ ৩ হাজার ১৮৭ এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

Reporter Name 


















