Dhaka ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁয় ২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৭ শতাধিক

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১০৭ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত ছয় মাসে মাদকবিরোধী অভিযানে প্রায় দুই কোটি টাকার মাদক উদ্ধারসহ ৭শ’ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে নিয়মিত মামলা, গ্রেপ্তার, মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদন্ডের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান দেওয়া হয়েছে মাদকের সাথে জড়িত থাকলে নেই কোনো ছাড়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১১টি থানার পুলিশ সদস্যরা মাদকের বিরোধী এসব অভিযান চালিয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় এসপি হিসেবে যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। এই জেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জায়গায় চালানো হয়েছে গুরুত্বপূর্ণ অভিযান। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু মাদক সম্রাটকে। এর মধ্যে সফল ও প্রশংসিত অভযান চালানো হয়েছে মাদকের হটস্পট হিসেবে খ্যাত শহরের নুনিয়া পট্রিতে। কাজেই এসপির নির্দেশে সেখানে অভিযান চালানোয় স্থানীয়ভাবে হয়েছেন প্রশংসিত। তিনি মূলত যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে মাদকের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার হিসেবে নিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬মাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ৪শ’ ৮৬ গ্রাম, ফেন্সিডিল ৬শ’ ২৮ বোতল, ইয়াবা ৪ হাজার ২শ’ ৩৯ পিস, গাঁজা ২শ’ ২৩ কেজি ১৯ গ্রাম ও গাছ ১৯ কেজি, এ্যাম্পুল ইনজেকশন ১ হাজার ১৬ পিস, চোলাই মদ ৮ হাজার ৭৮ লিটার, উপকরণ ৩ হাজার ২শ’ ৯৬ লিটার, বিদেশী মদ ৪ লিটার এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৯ হাজার ৬শ’ ৪৪ পিস। যার মোট মূল্য ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮শ’ ৪০ টাকা।

এসব ঘটনায় ৩শ’ ৯৪টি মামলায় এজাহার নামীয় ৬শ’ ৮ জন আসামীর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৫ শ’ ২৬ জনকে এবং ১শ’ ৭২টি মোবাইল কোর্টের মাধ্যমে ২শ’ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, এসপি স্যারের কড়া নির্দেশ মাদকের সাথে জড়িত কারো ছাড় নেই। সেই জন্য এই উপজেলায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে রাখতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

একইভাবে এসপি স্যারের কড়া নির্দেশ আছে জানিয়ে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। চালিয়ে যাচ্ছি মাদক বিরোধী অভিযান।

ডিবির অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাবিব বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয়। তারপরও এসপি স্যারের নির্দেশে মাদক নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে জেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় মাদক নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান চলমান থাকবে।

জানতে চাইলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে আমরা কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করছি। মোট কথা এই জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীরা যেন পুনরায় সুযোগ নিতে না পারে সে জন্য আমাদের জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এর কুফল সম্পর্কে প্রতিনিয়ত সচেতনতামূলক মতবিনিময় সভা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

নওগাঁয় ২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৭ শতাধিক

Update Time : ০৫:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬