Dhaka ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন

নির্বাচনী সহিংসতা দমনে প্রস্তুত সেনাবাহিনী: গাইবান্ধার দুর্গম চরে হেলিকপ্টার মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ Time View

প্রতিনিধি গাইবান্ধা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে নির্বাচনী সহিংসতা রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মহড়া চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার  ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে আকাশ ও স্থলপথে এই মহড়া অনুষ্ঠিত হয়।

রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়। মহড়ার মূল লক্ষ্য ছিল, নির্বাচনের সময় দুর্গম এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা কত দ্রুত মোকাবেলা করা যায় এবং হেলিকপ্টারের মাধ্যমে কীভাবে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব, তা যাচাই করা।

সেনাবাহিনীর এই আকস্মিক ও সুশৃঙ্খল মহড়া প্রত্যক্ষ করেন স্থানীয় ভোটার, সাংবাদিক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাধারণ ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনা এবং শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতেই এই আয়োজন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচনী সহিংসতা দমনে প্রস্তুত সেনাবাহিনী: গাইবান্ধার দুর্গম চরে হেলিকপ্টার মহড়া

Update Time : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬