Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক সেবনরত অবস্থায় অপর এক যুবককে আটক করা হয়েছে।‎

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।‎

অভিযানকালে মোঃ আমিন আকন্দ (৫০) নামে এক মাদক কারবারিকে তার বসতবাড়ির আঙিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎‎একই ঘটনায় ঘটনাস্থল থেকে মোঃ আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।‎পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

Update Time : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬