Dhaka ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক চিলমারীতে ১০ দিনে ৩ মোটরসাইকেল চুরি সুন্দরগঞ্জে এনসিপির কমিটি গঠন, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর  চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন রাজশাহীসহ ৬ বিভাগে ৩ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় যমুনা (ব্রহ্মপুত্র) সেতু:  বালাসীঘাট হতে পারে বাংলাদেশের নতুন উন্নয়নের সেতুবন্ধ অস্ত্রের মুখে টাকা ছিনতাই: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামী সেলিম গ্রেপ্তার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি চিকিৎসায় বাড়িভিটাও শেষ, তবুও সুস্থ হয়নি মেয়ে : সাহায্যের আবেদন বাবার তপ্ত চরে স্বস্তির পরশ: নজর কাড়ছে ‘শীতল ছায়া’

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

​আজ মঙ্গলবার (৩০ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহামেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পলাশবাড়ী চৌমাথা মোড় ও এর আশপাশের প্রায় ৫০০ মিটার এলাকায় জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী উক্ত এলাকায় চার বা ততোধিক ব্যক্তির একত্র হওয়া, সভা-সমাবেশ, মিছিল, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন এবং মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় একটি পূর্ব মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের প্রভাব খাটিয়ে তার ভাগনে কাকন ও নিরন কর্তৃক ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও জামায়াত নেতা সৈয়দ আবুল আলাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জামায়াত নেতা আশরাফুল ইসলামসহ অন্য আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াত। একই সময়ে ও একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এতে করে পুরো উপজেলা সদরে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়াতে তাৎক্ষণিকভাবে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, জুনদহ বাজারে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রুহুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এই লুটপাটের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে জুনদহ বাজার, পলাশবাড়ী চৌমাথাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

Update Time : ১১:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬