Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৯৮ Time View

পলাশবাড়ী সংবাদদাতা ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী এক অভিযানে দুই মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুযারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। অভিযান কালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. পমাস্তফা জামান ও উপ-পরিদর্শক মামুনুর রশিদসহ পুলিশ টীম পৃথক ভাবে দু’টি অভিযান পরিচালনা করেন।
উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে বাবলু মিয়া (৫৪) এবং একই ইউনিয়নের ছাউনিয়া গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে পলাশ মিয়াকে (৩৯) মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় বিজ্ঞ বিচারক মাদকসেবি বাবলু মিয়া এবং পলাশ মিয়া উভয়ের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড
ছাড়াও বাবলু মিয়ার ৫ হাজার টাকা এবং পলাশের ৫০ টাকা করে জরিমানা আদায়ের রায় ঘোষণা করেন। বিচারিক রায় শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা

Update Time : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫