Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

পীরগঞ্জে নদীতে ডুবে ১ শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার-১, নিখোঁজ-১

  • Reporter Name
  • Update Time : ১১:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮৮ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মাঈশা (১১) নামে অপর এক শিশুকে। এছাড়া নিখোঁজ রয়েছে নাফিসা ১৬ নামে আরও এক শিশু।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার করনাই এলাকায় টাঙ্গন নদীর আতাইঘাটে এই ঘটনা ঘটে। নাঈম ও মাঈশার বাড়ি উপজেলার করনাই সরকারপাড়া গ্রামে আর নাফিসার বাড়ির সদর উপজেলার বেগিুনবাড়ি গ্রামে। নাফিসার তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই সরকার গ্রামের সোহেল রানার ছেলে নাঈম এবং আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং সদর উপজেলার জুলফিকার আলী মেয়ে এসএসসি ফলপ্রার্থী নাফিসা দুপুরে টাঙ্গন নদীর আতাইঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায় তারা।

স্থানীয়রা নাঈম ও মাইশাকে উদ্ধার করে। এর মধ্যে নাইমের অবস্থা আর আশঙ্কাজনক হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মাঈশা সুস্থ রয়েছে। অন্যদিকে নিখোঁজ রয়েছে নাফিসা।

স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

পীরগঞ্জে নদীতে ডুবে ১ শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার-১, নিখোঁজ-১

Update Time : ১১:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬