পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধ দখলমুক্ত করে বন বিভাগের প্রায় ৮৪ একর সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া মৌজায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশগাড়া মৌজার মোট ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখলের চেষ্টা চলছিল। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে জমিটি উদ্ধার করে পুনরায় বন বিভাগের দখলে নেয়া হয়।
উদ্ধার হওয়া জমিতে বেশ কয়েকটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, এটি সরকারি সম্পত্তি এবং গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি।
অভিযান চলাকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, বন বিভাগের কর্মকর্তা মহসিন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Reporter Name 















