Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

পীরগঞ্জে সার সরবরাহে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:  রংপুরের পীরগঞ্জে বিসিআইসি ডিলার কর্তৃক চাষীদের মাঝে রাসায়নিক সার সরবরাহে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রংপুর জেলা প্রশাসক ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত বিসিআইসির রাসায়নিক সার ডিলার ‘মেসার্স সাহা ভান্ডার’ অত্র ইউনিয়নের কৃষকদের মাঝে বরাদ্দকৃত রাসায়নিক সার সঠিকভাবে সরবরাহ না করে, চাষীদের অহেতুক হয়রানি, সার নাই মর্মে কৃষকদের ফেরতসহ নানারকম হয়রানি করে আসছেন।

কিছু দিন পূর্বে ঐ ইউনিয়নের কাশিমপুর গ্রামের চাষি মোঃ আবু তালেব মন্ডল ‘মেসার্স সাহা ভান্ডারে’ সার নিতে গেলে, সার নাই মর্মে ঐ চাষীকে জানানোর কিছুক্ষণ পরেই অন্য এলাকার জনৈক এক ব্যক্তি সার নিতে আসলে তার সামনেই তাকে সার সরবরাহ করেন । ওই চাষী বিষয়টি তাৎক্ষণিক ডিলারকে জানালে বরং তাকে অপমান করে ফেরৎ দেয়া হয়। পরদিন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর প্রতিকার না পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান।

এখানেও সমাধান না পাওয়ায় জেলা প্রশাসক  মোঃ এনামুল আহসানের নিকট লিখিত অভিযোগ দেয়া দেন তিনি। এরপর পীরগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল মামুনকে প্রধান করে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মীরময় রায় ও মাষ্টার ট্টেইনার মোঃ তাহেরুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

পীরগঞ্জে সার সরবরাহে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

Update Time : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬