Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় হবু স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, জেলার সদর উপজেলার রায়শ্রী এলাকার এক নারী একটি বেসরকারি ব্যাংকের ‘এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’। তার সাথে পর্তুগাল প্রবাসী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামের একজনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এর সুবাদে এক পর্যায়ে সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই নারী তখন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তার পরিবারের সাথে যোগাযোগ করতে বলেন।

পরবর্তী সময়ে দুই পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয়।

২০২৪ সালের ১৪ই জুন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসের মা ও বোন পাত্রীর বাড়িতে গিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পাত্রীর আশীর্বাদ সম্পন্ন করেন। অতঃপর পাত্র ও পাত্রীর মধ্যে স্বামী-স্ত্রীর ন্যায় সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে ফেসবুক ও হোয়াটসএপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ শুরু হয়। এই সুযোগে পাত্র কৌশলে পাত্রীর খোলামেলা কিছু ছবি তুলে নেয়।

সম্পর্কের এক পর্যায়ে হবু স্বামী হবু স্ত্রীর কাছে ‘রেসিডেনসি কার্ডের’ জন্যে ১০ লাখ টাকা দাবি করে। সেই সাথে হুমকি দেয়, টাকা না দিলে সে অন্যত্র বিয়ে করবে এবং ইতোপূর্বে কৌশলে তোলা হবু স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে ও আত্মীয়-স্বজনদের নিকট পাঠাবে। তাতেও ফল না হওয়ায় উজ্জ্বল চন্দ্র বিশ্বাস দেশে এসে গত ১২ই মার্চ অন্যত্র বিয়ে করে ফেলে। এছাড়া কিছু ছবি তার ফেসবুক আইডি থেকে প্রচার করে।

এ ঘটনায় আশীর্বাদ সম্পন্ন পাত্রীর মা বাদি হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার (১২ই এপ্রিল) আনুমানিক রাত সোয়া ৮টায় মৌলভীবাজার পৌর এলাকার উত্তর কলিমাবাদ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

Update Time : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬