Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের প্রথম দিনে গাইবান্ধার সাঘাটায় যাত্রা শুরু করল ‘আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার’। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বটতলা বাজারে আনুষ্ঠানিকভাবে এই পাঠাগারের উদ্বোধন করা হয়। পাঠাগারটি অত্র অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এক মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ। তিনি বলেন, “একটি আলোকিত প্রজন্ম গড়তে এবং সঠিক ইতিহাস জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি জাতির মেধা ও মনন বিকাশের কেন্দ্রবিন্দু।” তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে আলোর পথে ফেরাতে প্রতিটি পাড়ায় এমন পাঠাগার গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্যে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, “প্রশাসনিক ব্যস্ততার মাঝেও এমন একটি মহতী উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে। পাঠাগার হচ্ছে সমাজের দর্পণ; সুস্থ সমাজ বিনির্মাণে এর গুরুত্ব অপরিসীম।” এ সময় তিনি পাঠাগারের স্থায়িত্ব ও উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পাঠাগারের উপদেষ্টা মাওলানা মোজ্জাফ্ফর রহমানের সভাপতিত্বে এবং সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বন্ধন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান শহীদ এবং ‘এ্যালবাম’ সম্পাদক কবি মনজু রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার মাওলানা মো. ইব্রাহীম হোসেন, বোনারপাড়া এম ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল এবং জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আনিছুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘুড়িদহ ইউপি সদস্য জাকির হোসেন, সাংবাদিক মিজার রাঙ্গা, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রানা এবং কবি আবু তাহের প্রমুখ। পাঠাগারের সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর সহ-সভাপতি শামছুল কবীর সেলিম, নূর আলম মন্ডল এবং আব্দুর রউফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’

Update Time : ০১:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬