Dhaka ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল থেকে ২জনকে আটক করেছে পুলিশ শহিদ মিনারে দৈনিক আজকের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি গাইবান্ধা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছায়া অর্থনীতির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই: রাষ্ট্র কি কঠোর হবে, নাকি নীরব দর্শক? ‘বাহের দেশ’-এর ঐতিহ্য কি শুধুই অতীত? আধুনিকতা ও প্রমিতকরণের দাপটে বিপন্ন উত্তরের লোকভাষা মুখে আছে, বইয়ে নেই : গাইবান্ধার চার নৃ-গোষ্ঠির ভাষা সংকটে গাইবান্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ হারানো ঐতিহ্যে ফিরছে হাকালুকি হাওর পলাশবাড়ীতে যুবদল নেতা কাকন হত্যা চেষ্টা মামলায় ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: এক মুঠো দানে রমজানের উষ্ণতা

প্রধানমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত হলেন গাইবান্ধার মেহেদুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অ্যাডভোকেট ও রাজনীতিবিদ মেহেদুল ইসলাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মেহেদুল ইসলাম জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন। নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত মেহেদুল ইসলাম এই পদে বহাল থাকবেন।
জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল থেকে ২জনকে আটক করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত হলেন গাইবান্ধার মেহেদুল ইসলাম

Update Time : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬