Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৪৭৫ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধ পালিত হবে।

একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তারাও আগামী রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার বুধবার ও বৃহস্পতিবারে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে দলটি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

Update Time : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩