Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৩ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল উদ্দিন একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১শ’ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়িতে নিয়ে টিউবওয়েলের পাশে বাথরুমে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।
একই সময় শিমি বেগম নামে এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পায় এবং চিৎকার করতে থাকে। এমতাবস্থায়  ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো
 হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬