Dhaka ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের জেল!

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ২৯৭ Time View

এসএ শামসুদ্দিন, জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুরের মেলান্দহে মাদকাসক্ত সুজন মিয়া (২২) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ জুন দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মাদকাসক্ত সুজন মিয়া উপজেলার দেওলাবাড়ী এলাকার আব্দুল করিম বাদশার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা।

জানা গেছে, অনেক দিন থেকে সুজন মিয়া মাদকাসক্ত। আসক্তি বেশি হয়ে গেলে তার বাবার নিকট প্রতিনিয়ত টাকা দাবি করে। আর সেই টাকা না দিলেই তার বাবাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরে মাদকাসক্ত সুজনের পিতা আব্দুল করিম বাদশা অতিষ্ঠ হয়ে প্রশাসনের নিকট অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন, মেলান্দহ থানার উপ-পরিদর্শক ফয়জুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের জেল দেওয়া হয়েছে ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের জেল!

Update Time : ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩