Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬৮ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশাকে সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষক দিবস বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন‌।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসা সুপার আলতাফ হোসেন সরকার, বলগাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আতোয়ার রহমান, ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, ডুগডুগিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.কে.এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমান লাবু, পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বক্তব্যে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব আরোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন‌।
শেষে উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ শিক্ষকদেরকে অতিথিদের উপস্থিতিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৩:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬