Dhaka ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

মিঠাপুকুরে স্ত্রীর বান্ধবী ধর্ষণ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ৩৮৭ Time View

রোকনুজ্জামান রুবেল মিঠাপুকুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় স্ত্রীর এক বান্ধবীকে ধর্ষণের ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। একইদিনে ৩ শিশুকে কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে চার সন্তানের এক জনককে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনায় মামলা হয়েছে। 

বুধবার (৫ জুলাই) উপজেলার দূর্গাপুর ও বড়বালা ইউনিয়নে পৃথক দুটি ঘটনা ঘটে। দুটি ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শিতলগাড়ী গ্রামের নুর আলমের ছেলে শাকিল মিয়া (২০) পেশায় গাড়ির শ্রমিক। তিনি এক বছর আগে রংপুরের লালবাগ এলাকার সাথী আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঈদ উপলক্ষে শাকিলের স্ত্রী সাথী আক্তার গত সোমবার বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে স্বামীর বাড়ি আসার সময় ৭ম শ্রেণিতে পড়ুয়া তার এক বান্ধবী সাথে আসেন। সেই ছাত্রীর বুধবার সকালে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে শাকিল তার স্ত্রীর বান্ধবীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

আজ বুধবার বিষয়টি জানাজানি হলে রংপুর থেকে ওই ছাত্রীর মা এসে বিষয়টি মিঠাপুকুর থানায় জানায়। বিষয়টি পুলিশ জানতে পেরে শাকিলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধর্ষক শাকিলকে ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মিঠাপুকুরে স্ত্রীর বান্ধবী ধর্ষণ

Update Time : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩