Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় অভিমান, ৭ বছরের শিশুর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু মা ফোন না দেওয়ায় সে অভিমান করে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সন্ধ্যার দিকে তার দাদা জানালার ফাঁক দিয়ে নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা জানান, আব্দুল্লাহ খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। সোমবারও সে বিদ্যালয়ে এসেছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় অভিমান, ৭ বছরের শিশুর আত্মহত্যা

Update Time : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬