Dhaka ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাণীনগরে অনুষ্ঠিত হলো বৃহৎ রানিং উৎসব

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৩৭ Time View

নওগাঁ প্রতিনিধি: যুব সমাজকে মাদক ও মন্দ কাজ থেকে বিরত রাখা এবং স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃহৎ রানিং উৎসব “রাণীনগর ১০ কিমি” (সিজন-২)।

শনিবার (৩০ মে) সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার, ৫ কিলোমিটার মহিলা এবং ১ কিলোমিটার কিডস-এই চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রাতঃরাশের ব্যবস্থা করা হয়। পরে সকাল ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যদিকে- ৫ কিলোমিটার পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ৩ হাজার টাকা, প্রথম রানার-আপকে ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ শিশুকে অংশগ্রহণ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথি এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান অতিথি।

রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মরক্তা মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ।

এ সময় ডা. মো. রুমন হোসেন বলেন, রাইডোর মূল লক্ষ্য হলো খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকা-ের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করা। ‘রাণীনগর ১০ কিমি’ এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি স্বাস্থ্য সচেতনতা, সম্প্রীতি এবং তারুণ্যের শক্তিকে একত্রিত করার একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজন সফল করায় তিনি রাণীনগরবাসী, অংশগ্রহণকারী রানার, ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাণীনগরের উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আগত রানারদের প্রাণবন্ত অংশগ্রহণ, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘রাণীনগর ১০ কিমি’ আয়োজনটি রাণীনগরকে দেশের রানিং কমিউনিটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে নতুনভাবে পরিচিত করেছে। আগামীতেও এই ধরনের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

রাণীনগরে অনুষ্ঠিত হলো বৃহৎ রানিং উৎসব

Update Time : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬