Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দোকানঘর পুড়ে ছাই ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ঠাকুরবাড়ি মেলা যেন অনাবিল এক মিলনক্ষেত্র উত্তরের যে বিদ্যালয়ে ২ জন শিক্ষার্থীর ক্লাস নেন ৫ শিক্ষক মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের কপালে ভাঁজ রাণীনগরে বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু গোবিন্দগঞ্জে এসআই শিবলী কায়েসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি ঘোড়াঘাটে টেন্ডারের এক বছর পরও থমকে আছে সড়ক সংস্কার: দুর্ভোগে ২০ গ্রামের মানুষ দা নিয়ে পুলিশের উপর হামলা আসামীর স্ত্রীর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে বাংলাদেশ

রাণীনগরে বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু

  • Reporter Name
  • Update Time : ১০:১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো ধান কাটা কার্যক্রম শুরু হয়েছে। চলমান মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের মাঝে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত ও সঠিক সময়ে বোরো ধান ঘরে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সহায়তার লক্ষ্যে কৃষি অফিসের মাধ্যমে ডিজেল তেলের কার্ড বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও ফসলের বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে আরও সচেতন হতে পারেন।
এদিন বোরো মৌসুমের স্থানীয় জনপ্রিয় জাত ‘জিরাশাইল’ ধানের নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। শফিকপুর গ্রামের আদর্শ কৃষক গোলাম রাব্বানীসহ অন্যান্য কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও সহায়তার কারণে বিঘা প্রতি প্রায় দুই মণ বেশি ফলন পাওয়া গেছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, বড়গাছা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় কৃষক-কৃষানিরা।
সার্বিকভাবে কৃষি বিভাগের তত্ত্বাবধান সময়োপযোগী উদ্যোগ এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে এ অঞ্চলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দোকানঘর পুড়ে ছাই

রাণীনগরে বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু

Update Time : ১০:১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬