Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

লালনের গান নিয়ে ক্যাপটেনের মিউজিক্যাল ফিল্ম

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক: পহেলা কার্তিক ১৭ অক্টোবর মরমী সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস। এই দিনটিকে ঘিরে তাঁর দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে আসছেন কন্ঠ শিল্পী ক্যাপ্টেন।

লালন ফকিরের কালজয়ী গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ একটি মিউজিক্যাল ফিল্ম। গানের দর্শন, ভাব ও মানবতার বার্তাকে কেন্দ্র করে নির্মিত এই আয়োজনে থাকছে গান ও নৃত্যের ব্যতিক্রমী সমন্বয়। মিউজিক্যাল ফিল্মটিতে নৃত্য পরিবেশন করেছেন নৃত্য শিল্পী সম্প্রীতি।
গান ও লোকনৃত্যের এই সমন্বিত পরিবেশনাকে নান্দনিকভাবে পর্দায় তুলে ধরতে পরিচালনা করেন মোহম্মদ রাশেদ। একই ফ্রেমে সংগীত ও লোকনৃত্যের এমন পরিবেশনা দর্শকদের জন্য তৈরি করবে ভিন্নধর্মী এক নান্দনিক অভিজ্ঞতা।

মিউজিক্যাল ফিল্মটি প্রসঙ্গে ক্যাপ্টেন জানান, লালন ফকিরের কালজয়ী গান ও দর্শনকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিন্ন আঙ্গিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর দাবি, লালন ফকিরের একটি গানকে কেন্দ্র করে একই ফ্রেমে গান ও নৃত্যের সমন্বিত পরিবেশনা নিয়ে এমন আয়োজন এই প্রথম।

তিনি আরও বলেন, লালন সাঁইয়ের দর্শন শুধু গান কিংবা সুরের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর দর্শনের মূলেই রয়েছে মানুষকে ভালোবাসা, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবতার পথে এগিয়ে চলা এবং অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলার মরমী সাধক ফকির লালন সাঁইয়ের বাণী ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এবং বাঁচিয়ে রাখা সম্ভব হবে। লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে ফিল্মটি এনপিবি চ্যানেল থেকে ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

লালনের গান নিয়ে ক্যাপটেনের মিউজিক্যাল ফিল্ম

Update Time : ০৩:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬