Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিং বন্ধের দাবিতে দারিয়াপুরে সিপিবির বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক: অসহনীয় বিদ্যুৎ লোডশেডিং নিরসন, দারিয়াপুর বন্দরের যানজট দূরীকরণে বাইপাস সড়ক নির্মাণ এবং রিকশা, ভ্যান, অটোরিকশা ও মিশুক থেকে বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গাইবান্ধার দারিয়াপুর চারমাথা মোড়ে সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল ও সদস্য ময়নুল কবীর মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বিদ্যুতের লোডশেডিং চরম ও ভয়াবহ রূপ ধারণ করেছে। এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জনজীবনে। তীব্র গরমে একদিকে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগার চরমভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, দারিয়াপুর বন্দরে দীর্ঘদিন ধরে তীব্র যানজট লেগে থাকলেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। একইসঙ্গে স্থানীয় রিকশা, ভ্যান, অটোরিকশা ও মিশুক চালকদের কাছ থেকে নিয়মিত বেপরোয়া চাঁদা আদায় করা হচ্ছে, যা মেহনতি মানুষের জীবনযাত্রাকে আরও বিষময় করে তুলেছে।

সমাবেশ থেকে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ এবং ক্ষুদ্র যানবাহন থেকে অবৈধ চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানানো হয়। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সিপিবির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লোডশেডিং বন্ধের দাবিতে দারিয়াপুরে সিপিবির বিক্ষোভ

Update Time : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬