Dhaka ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক চিলমারীতে ১০ দিনে ৩ মোটরসাইকেল চুরি সুন্দরগঞ্জে এনসিপির কমিটি গঠন, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর  চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন রাজশাহীসহ ৬ বিভাগে ৩ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় যমুনা (ব্রহ্মপুত্র) সেতু:  বালাসীঘাট হতে পারে বাংলাদেশের নতুন উন্নয়নের সেতুবন্ধ অস্ত্রের মুখে টাকা ছিনতাই: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামী সেলিম গ্রেপ্তার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি চিকিৎসায় বাড়িভিটাও শেষ, তবুও সুস্থ হয়নি মেয়ে : সাহায্যের আবেদন বাবার তপ্ত চরে স্বস্তির পরশ: নজর কাড়ছে ‘শীতল ছায়া’

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪৪ Time View

রাজশাহী ব্যুরো: অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলও পৃথকভাবে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহমুদুস সালেহীন। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানান।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ বলেন, আমরা শুনছি, জুলাই-আগস্টে যারা ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছিল, তারা আবারও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাই রাজশাহী মহানগর বিএনপি সতর্ক অবস্থান নিয়েছে এবং অবস্থান কর্মসূচি পালন করছে।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আন্দোলন ও মিছিল করার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং প্রতিহত করতেই আজকের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রাইহান রবীন বলেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে। কিন্তু প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করতেও আমরা প্রস্তুত আছি।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব লিমন বলেন, ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেব না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ মিছিল

Update Time : ০১:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬