Dhaka ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

সাংবাদিক ও কবি সৌমিত্র দেব আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৩৩ Time View
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের একজন কবি সাহিত্যিক সৌমিত্র দেব টুটু আমাদের মাঝে আজ নেই। মৌলভীবাজার বাসির গর্ব উনার অকাল মৃত্যুতে আমাদের মৌলভীবাজার পরিবারের আমরা গভীর ভাবে শোকাহত।
সাংবাদিক ও কবি সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকাল ৯টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।
সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রথম আলোয় পদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সৌমিত্র দেব সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। ২০০৫ সালে কবিতার জন্য তিনি বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক পান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মরদেহ নিজ এলাকার মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আশা হয়েছে।
সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭শে জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মৃত্যুকে বহু গুনাহগ্রহী রেখে গেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

সাংবাদিক ও কবি সৌমিত্র দেব আর নেই

Update Time : ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫