
নওগাঁ সংবাদদাতা: ‘নওগাঁর লেখক, নওগাঁর বই’ স্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় পার্ক গেটের সামনে বই মেলার উদ্বোধন করেন কবি ও শিক্ষাবিদ আতাউল হক সিদ্দিকী।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিআর তাইফুর রহমান ও আবৃত্তি পরিষদের নওগাঁর সভাপতি কায়েস উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৭০ জন লেখকের দুই শতাধিক বই স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই । নতুন প্রজন্ম ও নওগাঁবাসীর কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা এবং পরিচিত বাড়ানো এই মেলার লক্ষ। সেই সাথে তরুণ প্রজন্ম মোবাইল ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধকরণও এই মেলার অন্যতম লক্ষ।
ন

Reporter Name 



















