
সাঘাটা (গাইবান্ধা) গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে মাদকাসক্ত নাতি শাকিলের ছুরিকাঘাতে দাদি নিহত, ও দাদা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিল নিয়মিত মাদক সেবন করে তার বউকে শারীরিকভাবে নির্যাতন করতো। বাধ্য হয়ে তার বউ রাগ করে বাবার বাড়ি চলে যায়।
এদিকে ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে শাকিল তার দাদা আব্দুল করিম (৭০) ও দাদি ফেরেজা বেগমকে (৬৫) বউ এনে দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল (১৯) ছুরি দিয়ে দাদা ও দাদিকে গুরতর আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদা আব্দুল করিম ও দাদি ফেরেজা বেগমকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যেই দাদী ফেরেজা বেগম মারা যায়।
আহত দাদাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

Reporter Name 


















