Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

সাদুল্লাপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৩৩৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে সুরুতহাল রিপোর্ট শেষে জাহাঙ্গীরের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (দক্ষিণপাড়া) গ্রামের লাল মিয়া ওরফে কোনা মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যার পর গয়েশপুরস্থ ডাবরির পাতারে ট্রাক্টরের মাটি কাটা দেখতে যায়। এরই মধ্যে জমিজমা সংক্রান্ত জেরে একই গ্রামের আমান মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রেজ্জাক ও নান্নু মিয়া এবং তার লোকজন নিয়ে জাহাঙ্গীর আলমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি দিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীরের মা-বাবা ও ছেলে মেহেদী হাসানসহ অন্যান্য স্বজনরা গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তী তার মরদেহ অভিযুক্ত রেজ্জাকের বাড়িতে রেখে আসে স্বজনরা। এরপর পর পুলিশ খবর পেয়ে সোমবার রাতেই রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রেজ্জাকের পরিবারের অন্যান্য লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, সোমবার রাতে রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের ছোট ভাই লিখন মিয়া বাদি হয়ে একটি মামলা হলে অভিযুক্ত রেজ্জাক, নান্নু ও সাজ্জাদ নামের ৩ জনকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

সাদুল্লাপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

Update Time : ১২:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩