Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

সাদুল্লাপুরে পীরের পুণ্যভূমিতে বান্নী মেলা, দর্শনার্থীদের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২৬৮ Time View

তোফায়েল হোসেনঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পীরের পুণ্যভূমি বসেছে বান্নীর মেলা। এ মেলাকে ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছে। আশপাশ পরিবারগুলো দেখা গেছে উৎসবের আমেজ।
শনিবার সকাল থেকেধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম ৪১ পীরের পুণ্যভূমি পীরেরহাট ময়দানে বসেছে বান্নীর মেলা। প্রতি বছররের ন্যায় জন্ম অষ্টমি তিথীর পরের শনিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে মোতাবেক আজ এ মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার পূর্বদিকে বসেছে এ মেলা। ইতিমধ্যে কয়েকদিন আগে থেকেই এ মেলায় জমায়িত হয়েছে কয়েক হাজার দর্শনার্থী। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিনব্যাপী মহিলাদের মেলা শেষ হয়ে আজ শনিবার শুরু হয়েছে পুরুষদের মেলা।
এ মেলায় বিভিন্ন নানান দ্রব্যের পসড়া সাজিয়ে বসেছে দোকানীরা। মনোহারি, পাকা মিষ্টি, দইখই, হুরুম বাতাসার দোকানসহ, ডালা, কুলা, বেত শিল্পের তৈরি বিভিন্ন গ্রামীন ঐতিহ্য জিনিষ পত্র, রসুন, কাঠের আসবাবপত্র, পুতুল নাচ, নাগরদোলা, এবং কামারেরা তাদের হাতের তৈরি জিনিষ নিয়ে ইতোমধ্যেই বসে গেছে মেলা প্রাঙ্গনে। লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। মেলায় প্রতিযোগীতায় কিনছেন বিশালাকৃতির মাছ। এছাড়া বিভিন্ন শ্রেণির মানুষ তাদের মনোবাসনা পূরণের আশায় এখানকার একটি পুকুরে যুগ যুগ ধরে পানি পান করে আসছে। কেউ কেউ বোতলে করে সংগ্রহ করছেন এই পুকুরের পানি।
এবারে সরকারিভাবে মেলাটির ইজারা নিয়েছেন ওই মাসুদ মিয়া নামের এক বিএনপি নেতা। তিনি বলেন, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম বলেন, এ বছর মেলাটি ১ লাখ টাকা ডাক হয়েছে। এতিহ্যবাহি এ মেলাটি সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সাদুল্লাপুরে পীরের পুণ্যভূমিতে বান্নী মেলা, দর্শনার্থীদের ঢল

Update Time : ০৬:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫