Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড়

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৮৪ Time View

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সদ্য আগত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানার অন্যান্য অংশ তুলনামূলক ফাঁকা থাকলেও, ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে ছিল উৎসুক মানুষের ভিড়।

রূপনগর থেকে পরিবারের সাথে আসা শিক্ষার্থী আজমিরা আক্তার বলেন: “খবরের মাধ্যমে জেনেছি যে ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় আনা হয়েছে। মূলত একে দেখার জন্যই আমাদের আসা। মোবাইলে যেমন দেখেছিলাম, বাস্তবেও মহিষটি ঠিক তেমনই। চুলের স্টাইল কিছুটা ট্রাম্পের মতোই লাগে।”

মিরপুর ২ নম্বর এলাকা থেকে আসা আরেক দর্শনার্থী মেহেদী হাসান জানান, তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেই মানুষের মুখে শুনে শুনে ডোনাল্ড ট্রাম্পের খাঁচাটি খুঁজে বের করেছেন। তাঁর মতেও, মার্কিন প্রেসিডেন্টের অবয়বের সাথে এই অ্যালবিনো মহিষটির কিছুটা মিল রয়েছে।

খাঁচার সামনে অতিরিক্ত ভিড় সামলাতে নিয়োজিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থেই খাঁচার সামনে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন: “গতকাল রাত ১১টার দিকে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। নতুন এবং আলোচিত প্রাণী হওয়ায় সকাল থেকেই এর সামনে ভিড়। গাড়ি থেকে নামানোর সময় মহিষটির গায়ে সামান্য আঁচড় লেগেছিল, তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এটি দ্রুতই ঠিক হয়ে যাবে।”

অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, চোখের গঠন এবং মাথার ঢেউখেলানো গোলাপি রঙের চুল দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির এমন অসাধারণ চুল দেখেই এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

মে মাসজুড়ে এই মহিষটিকে দেখতে জিয়াউদ্দিনের খামারে মানুষের ঢল নামে। গত ১২ মে এ নিয়ে সংবাদ প্রকাশের পর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শোরগোল পড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্স সহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যমে এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন ও ভিডিও প্রচারিত হয়।

খামারি জিয়া উদ্দিন মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে গত সোমবার লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানো হয়।

তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া জাগানো এই বিরল প্রাণীটিকে সংরক্ষণের উদ্দেশ্যে ঈদের আগের দিন (গতকাল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মনিরুজ্জামানের বাড়ি থেকে এটি উদ্ধার করে। পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে বিশ্বব্যাপী আলোচিত এই মহিষটির স্থায়ী ঠিকানা নির্ধারণ করা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড়

Update Time : ০৮:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬