Dhaka ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান পদে হারুন অর রশিদ মিয়া এবং সেক্রেটারি পদে মো. শহিদুল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সংগঠনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ বিন আব্দুল আজিজের সভাপতিত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে ট্রেজারার পদে জহুরুল হক এবং ডিরেক্টর পদে মাহমুদুল হক ও জিল্লুর রহমান সরকার নির্বাচিত হন। তবে সহসভাপতি পদে কোনো বৈধ প্রার্থী না থাকায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকার, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এটিএম রাকিবুল হাসান, ‘কালব’ লিমিটেডের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল, নির্বাচন কমিটির সদস্য মাহবুবুজ্জামান, শাখা ব্যবস্থাপক রেজাউল করিম এবং ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ মিয়া বলেন, “সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার চেষ্টা থাকবে।”

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং তাঁদের কাছে আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান

সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত

Update Time : ০৯:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬