Dhaka ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ২৯৪ Time View

প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন তার রিমান্ড নামঞ্জুর করেন।
বুধবার সকালে কড়া নিরাপত্তায় মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা জেলা আদালতে হাজির করা হয়। এসময় তার রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক হুইপ গিনিসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জেলা বিএনপির দপ্তর স¤পাদক আবদুল হাই।
পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে একই মামলায় তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।
এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ স¤পাদক অ্যাড: মিজানুর রহমান মিজান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে মদদপুষ্টরা এখনও বহাল তবিয়তে রয়েছেন। বিচার বিভাগের এ ধরণের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। এদিকে আসামী পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর করায় আইনের প্রতি মানুষের আস্থা বজায় থাকবে বলে সন্তুষ্ট প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর

Update Time : ০৬:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪