Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’ ঘোড়াঘাটে পাঁচ শতাধিক ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমীর রাবিতে গুরুতর অসুস্থ শিক্ষার্থী: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের সীমালঙ্ঘন নয়, ভালো আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী একটি চক্র বিদ্যুৎ-জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চায়: প্রধানমন্ত্রী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া জামায়াতের যুব বিভাগের কর্মী সালাহ উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা শাখা। সমাবেশ থেকে জোড়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধান আসামি মুকুল ও পলাশসহ অভিযুক্তদের ফাঁসির দাবি জানানো হয়।

​শনিবার (৮ আগষ্ট) বিকেলে ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বোনারপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বোনারপাড়া মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘জাস্টিস ফর শহীদ সাইফুল্লাহ’, ‘খুনি মুকুলের ফাঁসি চাই’, ‘খুনি পলাশের ফাঁসি চাই’ এবং ‘সালাহ উদ্দিনের খুনিদের দ্রুত ফাঁসি চাই’ লেখা সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

​সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জুন বোনারপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন এবং সালাহ উদ্দিন গুরুতর আহত হন। দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে সালাহ উদ্দিন মারা যান।

​বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল। প্রধান আসামি মুকুলসহ কয়েকজন গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনো অধরা। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে মুকুল ও পলাশসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি নিশ্চিত করতে হবে।

​সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি ও সেক্রেটারি এবং সাঘাটা উপজেলা সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’

সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ

Update Time : ১২:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬