Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

ডিবি পুলিশের হাতে ২মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ২৪২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শুক্রবার (১লা ডিসেম্বর) রাত ১১টার দিকে মাদক কারবারিদের আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখার ইসলাম।

আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের মৃত আছাব উদ্দিনের পুত্র মো. শামীম মিয়া (৩৫) ও একই এলাকার মৃত সৈয়দ সুলেমান আলীর পুত্র মো. সৈয়দ আব্দুস সামাদ (৪৮)।

জানা যায়, বহুদিন ধরে আটককৃত শামীম মিয়া কৌশলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারের আবাসিক এলাকায় মাদকের বানিজ্য করে আসছিলেন। সেখানে তিনি একটি বাসা ভাড়া নিয়ে আশপাশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ। 

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক শামীম মিয়ার ভাড়াবাসা থেকে অন্য এক সহযোগী সহ তাকে আটকের পর ২৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে ডিবি পুলিশ। জব্দকৃত এসব মাদকের মূল্য আনুমানিক ৮১ হাজার টাকা।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই ইফতেখার ইসলাম বলেন, আটককৃত দু’জনই দীর্ঘ দিন ধরে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। বর্তমানে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এর মধ্যে মডেল থানার হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

ডিবি পুলিশের হাতে ২মাদক কারবারি আটক

Update Time : ০২:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩