
স্টাফ রিপোর্টঃ সাদুল্লাপুর উপজেলার ০৬ নং ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের শফিকুল ইসলাম ও তার ছেলে ফারুক মিয়া এবং লাভলু মিয়া
হাতিছালার বিলের সককারী খাশ ৬৩ বিঘা জমি ১২ লক্ষ টাকা দিয়ে লিজ নিয়ে তিন বছর ধরে মাছ ও হাস পালন করে আসছে। গত কাল ১৬ জুন ২০২৫ আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে ঐ গ্রামের মোঃ ডিসকো মিয়া
সবুজ মিয়া,আতিয়ারসহ ৬ থেকে ৭ জন সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র নিয়ে রাতের আধারে ফারুক মিয়াকে জিম্মি করে। পুকুরে বিষ প্রয়োগ করে এবং ১টি ছেসপাম তুলে নিয়ে যায়। বিষক্রিয়ার ফল পুকুরের সমস্ত মাছ এবং হাসের খামারের প্রায় ৫০০ টি হাস মারা যায়। এতে খামারিদের প্রায় ১৫ লক্ষ টাকার খয়ক্ষতি হয়েছে। এব্যাপারে খামারিরা সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য অফিসার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন । এবং সাদুল্লাপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।

Reporter Name 















