Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৩০৩ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার দুপুরে শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্ন আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।
মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করেছেন। তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের সেভেন স্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। এর কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এক্ষেত্রে বাচ্চাকে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি বলেন,তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে। মুন্না দাবি করে বলেন,সময় মতো অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রুটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর অসুস্থ্য হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

Update Time : ০৭:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫