Dhaka ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সরকারি একটি পুকুর দখলদারদের থেকে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১০৭ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারর কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আওয়ামী লীগের পলাতক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের শ্বশুড়ের দখলে থাকা একটি সরকারি পুকুর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১৭ই জুন) দুপুরে কুলাউড়া সহকারী কমিশনার (ভুমি) জহুরুল হোসেন এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ পুকুর উদ্ধার করা হয়েছে এমন সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলেও ওই পুকুরের পাড়সহ অনেক জমি স্থানীয় দখদারদের নিয়ন্ত্রণে রয়েগেছে।
সহকারী কমিশনার ভুমি জহুরুল হোসেন ও স্থানীয় সুত্র জানায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ৫১ শতকের একটি সরকারি পুকুর (মৌজা-চান্দগাঁও এসএ দাগ নং ১৪৪২ ও ১৪৪৪, আরএস দাগ নং ৬৩৭ জমির শ্রেণি পুকুর, জমির পরিমাণ ০.৫১ শতক) রয়েছে। পীরের বাজারে হাটবাজারে আসা লোকজন এটি ভোগ ব্যবহার করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সেটি নিজের দখলে নেন। পরে টাকার বিনিময়ে একটি গ্রুপকে উপ-দখল বুঝিয়ে দেন। তারা দীর্ঘদিন ধরে পুকুরটি ভোগদখল করে আসছে। মঙ্গলবার দুপুরে এটি অবৈধ দখলদারদের থেকে দখলমুক্ত করা হয়।
এব্যাপারে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, ‘পীরেরবাজার পুকুর আমি অনেক আগে লিজ এনেছিলাম। এই লিজের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে যায়। বর্তমানে এটি কার দখলে আছে তা আমি জানি না।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি জহুরুল হোসেন জানান, “এখন আমরা এক নম্বর খতিয়ানের ভুমি হিসেবে ৫১শতকের ওই পুকুরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক মালিক হিসেবে সাইনবোর্ড টাঙিয়ে এসেছি। এখন পুকুরটি সরকারের রেজিস্ট্রিভুক্তকরণ হবে। পরবর্তীতে ইজারা দেওয়ার সময় সার্ভেয়ার দ্বারা সরেজমিন গিয়ে ডিমার্গেশন করবে। সেখানে তখন কোন জমি কারো দখলে রাখার সুযোগ থাকবে না বলে নিশ্চিত করেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

সরকারি একটি পুকুর দখলদারদের থেকে উদ্ধার

Update Time : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫